Logo

১২ কেজি এলপিজির দাম এখন ১৩০৬ টাকা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ জানুয়ারি, ২০২৬, ১৫:৫২
১২ কেজি এলপিজির দাম এখন ১৩০৬ টাকা
ছবি: সংগৃহীত

জানুয়ারি মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১,২৫৩ টাকা থেকে ৫৩ টাকা বাড়িয়ে ১,৩০৬ টাকা করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৪ জানুয়ারি) নতুন এ মূল্যের ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন দাম আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

এছাড়াও অটোগ্যাসের দাম ৫৭ টাকা ৩২ পয়সা থেকে ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে ডিসেম্বর মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১২৫৩ টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি অটোগ্যাসের দাম ১ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD