Logo

রোজায় পণ্যের দাম কম থাকবে: বাণিজ্য উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ জানুয়ারি, ২০২৬, ১৯:০১
রোজায় পণ্যের দাম কম থাকবে: বাণিজ্য উপদেষ্টা
ছবি: সংগৃহীত

দেশে আসন্ন রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনো সরবরাহ সংকট নেই এবং বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে বলে আশ্বস্ত করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রোববার (২৫ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত টাস্কফোর্স কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

বাণিজ্য উপদেষ্টা বলেন, “বর্তমান বাজারের স্থিতি পর্যালোচনা করেছি। উৎপাদন ও আমদানির তথ্য বিশ্লেষণ করা হলে দেখা যায়, গত বছরের তুলনায় আমদানি ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে রমজানে পণ্যের দাম কমে স্থিতিশীল থাকবে।”

তিনি আরও জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে প্রতিদিনই বাজার মনিটরিং করা হয়। রমজান উপলক্ষে ভোক্তা অধিদপ্তর ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও সক্রিয় করে তোলা হয়, যাতে বাজারে পণ্যের অভাব না হয় এবং দাম নিয়ন্ত্রণে থাকে।

বিজ্ঞাপন

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে আলোচনা শেষে নিশ্চিত হয়, ভোগ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক আছে এবং দাম গত বছরের মতোই থাকবে বা কিছু ক্ষেত্রে কম। “এবারও আমরা আশা করছি বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে এবং রমজান সাধারণ জনগণের জন্য সাশ্রয়ী হবে।”

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD