Logo

ফেব্রুয়ারির ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ২২ তারিখ পর্যন্ত

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪২
ফেব্রুয়ারির ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ২২ তারিখ পর্যন্ত
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দীর্ঘ সরকারি ছুটি এবং ১৫ ফেব্রুয়ারি ই-চালান সিস্টেমে ওটিপি সার্ভার সাময়িকভাবে অচল থাকায় চলতি কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে। এখন রিটার্ন জমা দেওয়া যাবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।

বিজ্ঞাপন

সাধারণত প্রতি মাসের ১৬ তারিখ ভ্যাট রিটার্ন জমার শেষ দিন নির্ধারিত থাকে। তবে বিশেষ পরিস্থিতি বিবেচনায় এ সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) কাস্টমস ও মূল্য সংযোজন কর (মূসক) সংশ্লিষ্ট মাঠপর্যায়ের কার্যালয়গুলোতে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ জানান, জানুয়ারি ২০২৬ কর মেয়াদের অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা ১৬ ফেব্রুয়ারির পরিবর্তে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD