Logo

দেশে রিজার্ভ বেড়ে দাঁড়াল ৩৪ দশমিক ৫৩ বিলিয়ন ডলার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:২৭
দেশে রিজার্ভ বেড়ে দাঁড়াল ৩৪ দশমিক ৫৩ বিলিয়ন ডলার
ছবি: সংগৃহীত

দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৮০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংক–এর সর্বশেষ তথ্যে জানা গেছে, গত বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ প্রায় ২১ শতাংশ বেশি।

বিজ্ঞাপন

প্রবাসী আয়ের এ প্রবৃদ্ধি বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফলে দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৫৩ বিলিয়ন ডলারে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালের ১ থেকে ১৬ ফেব্রুয়ারি সময়ে রেমিট্যান্স এসেছিল ১৪৯ কোটি ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৩১ কোটি ডলারের বেশি। শুধু ১৬ ফেব্রুয়ারি এক দিনেই দেশে এসেছে ১৫ কোটি ২০ লাখ ডলার।

বিজ্ঞাপন

রিজার্ভের হিসাব নিয়ে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত মোট রিজার্ভ ৩৪ দশমিক ৫৩ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)–এর বিপিএম৬ পদ্ধতি অনুযায়ী নিট রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৮৫ বিলিয়ন ডলার। এর আগে ৭ ফেব্রুয়ারি একই পদ্ধতিতে রিজার্ভ ছিল ২৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলার। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে নিট রিজার্ভেও উন্নতি হয়েছে।

খাতসংশ্লিষ্টদের মতে, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসী আয়ে এই ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। চলতি মাসে গড়ে প্রতিদিন ১১ কোটি ২৫ লাখ ডলার করে দেশে পাঠাচ্ছেন প্রবাসীরা। এর আগে জানুয়ারি মাসে রেমিট্যান্স আসে ৩১৭ কোটি ডলার এবং ডিসেম্বর মাসে আসে ৩২২ কোটি ডলার।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD