Logo

টিসিবির রোজার পণ্য বিক্রি শুরু কাল, মিলবে ছোলা-খেজুরসহ ৫ পণ্য

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:০৩
টিসিবির রোজার পণ্য বিক্রি শুরু কাল, মিলবে ছোলা-খেজুরসহ ৫ পণ্য
ছবি: সংগৃহীত

পবিত্র রমজান উপলক্ষে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে সাশ্রয়ী দামে পণ্য বিক্রি শুরু করছে রাষ্ট্রীয় বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ কার্যক্রমের আওতায় ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর বাজারদরের চেয়ে কম দামে পাওয়া যাবে।

বিজ্ঞাপন

সংস্থাটি জানিয়েছে, বিক্রি কার্যক্রম শুরু করতে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নির্ধারিত ডিলারদের পণ্য উত্তোলনের জন্য আগাম অর্থ জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারগুলোর জন্য নিয়মিত মাসিক বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপাশি ট্রাকসেলের মাধ্যমে দেশজুড়ে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ সাধারণ ভোক্তার কাছে ভর্তুকিমূল্যে পণ্য সরবরাহ করা হবে।

বিজ্ঞাপন

রমজান উপলক্ষে নিয়মিত পণ্যের সঙ্গে অতিরিক্তভাবে ছোলা ও খেজুর যুক্ত করা হয়েছে। তবে ট্রাকসেলে বিক্রিত পণ্যের পরিমাণ ও নির্ধারিত মূল্য সম্পর্কে বিস্তারিত এখনো জানানো হয়নি।

টিসিবির মুখপাত্র শাহাদত হোসেন বলেন, রমজানে বাজার স্থিতিশীল রাখতে ট্রাকসেলের মাধ্যমে কয়েকটি নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ১৭ ফেব্রুয়ারি থেকে এ কার্যক্রম শুরুর সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, কার্যক্রমটি সারাদেশে পরিচালিত হবে। প্রতিটি জেলা, সিটি করপোরেশন ও বিভাগীয় শহরে ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD