ভোক্তা পর্যায়ে দাম কমল এলপি গ্যাসের

ছবি: সংগৃহীত
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম কমানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ১৫ টাকা হ্রাস করে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নতুন এ মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
সংস্থাটি জানিয়েছে, ঘোষণার সঙ্গে সঙ্গেই নতুন দাম কার্যকর হবে।
জেবি/জেএইচআর








