Logo

ফেব্রুয়ারির ২৫ দিনেই রেমিট্যান্স এলো ২.৭৯ বিলিয়ন ডলার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:০০
ফেব্রুয়ারির ২৫ দিনেই রেমিট্যান্স এলো ২.৭৯ বিলিয়ন ডলার
ছবি: সংগৃহীত

দেশের অর্থনীতিতে ইতিবাচক ধারা অব্যাহত রেখে চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম ২৫ দিনেই প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন ২৭৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২.৭৯ বিলিয়ন ডলারের সমপরিমাণ।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা গেছে, এই সময়ে গড়ে প্রতিদিন দেশে এসেছে প্রায় ১১ কোটি ১৭ লাখ ডলারের রেমিট্যান্স।

২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছরের একই সময়—ফেব্রুয়ারির প্রথম ২৫ দিনে—রেমিট্যান্সের পরিমাণ ছিল ২২৮ কোটি ১০ লাখ ডলার। সে তুলনায় এ বছর উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, হুন্ডির পরিবর্তে বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে সরকারের প্রণোদনা ও বিভিন্ন ব্যাংকের আকর্ষণীয় সুবিধা প্রবাসীদের উৎসাহিত করছে।

বিজ্ঞাপন

পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের জুলাই থেকে চলতি ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট ২ হাজার ২২২ কোটি ৫০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। এক বছরের ব্যবধানে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে প্রায় ২১ দশমিক ৮০ শতাংশ।

এর আগে চলতি বছরের জানুয়ারিতেও রেমিট্যান্সে বড় অর্জন দেখা যায়। ওই মাসে প্রবাসীরা পাঠান ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। যা দেশের ইতিহাসে কোনো একক মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স হিসেবে রেকর্ড হয়েছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD