Logo

সোনার ভরি দুই লাখ ৭৪ হাজার ছাড়াল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ মার্চ, ২০২৬, ১১:৪৫
সোনার ভরি দুই লাখ ৭৪ হাজার ছাড়াল
ছবি: সংগৃহীত

দেশের স্বর্ণবাজারে আবারও ঊর্ধ্বগতি দেখা গেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভরিপ্রতি সোনার দামে সর্বোচ্চ ৫ হাজার ৪২৪ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এতে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা। আগের দর ছিল ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা।

বিজ্ঞাপন

সোমবার (২ মার্চ) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। জানানো হয়, সকাল সাড়ে ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে। সংগঠনটির দাবি, আন্তর্জাতিক বাজারে পিওর গোল্ড বা তেজাবি সোনার মূল্যবৃদ্ধির কারণেই স্থানীয় বাজারে এই সমন্বয় করা হয়েছে।

নতুন দরে সোনা (প্রতি ভরি) - ২২ ক্যারেট: ২,৭৪,১০৪ টাকা, ২১ ক্যারেট: ২,৬১,৬৮২ টাকা, ১৮ ক্যারেট: ২,২৪,২৯৯ টাকা, সনাতন পদ্ধতি: ১,৮৩,৫৩৩ টাকা।

বিজ্ঞাপন

স্বর্ণের পাশাপাশি রুপার বাজারেও পরিবর্তন এসেছে। নতুন দরে ২২ ক্যারেট রুপা ভরিপ্রতি ৭,১৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট ৬,৬৮২ টাকা, ১৮ ক্যারেট ৫,৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪,৪৩২ টাকায় বিক্রি হবে।

মধ্যপ্রাচ্য ঘিরে উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র–ইরান–ইসরাইল ইস্যুতে অনিশ্চয়তার প্রভাব পড়েছে আন্তর্জাতিক স্বর্ণবাজারে। স্বর্ণের দর পর্যবেক্ষণকারী ওয়েবসাইট GoldPrice.org–এর তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ৩৫৬ মার্কিন ডলারে পৌঁছেছে। আগের দিন যা ছিল ৫ হাজার ২৭৮ ডলার।

বিজ্ঞাপন

এর আগে জানুয়ারির শেষ সপ্তাহে দাম ৫ হাজার ৫৫০ ডলার পর্যন্ত উঠেছিল। একই সময়ে দেশের বাজারেও রেকর্ড পরিমাণ দরবৃদ্ধি দেখা যায়। ২৯ জানুয়ারি এক ধাপে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৮৬ হাজার টাকায় নির্ধারণ করা হয়—যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বাজার বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অস্থিরতা, ডলারের দামের ওঠানামা এবং বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের প্রতি আগ্রহ বাড়ার কারণেই এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD