Logo

একদিনের ব্যবধানে আবারও সোনার দামে বড় লাফ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ মার্চ, ২০২৬, ১১:৫৪
একদিনের ব্যবধানে আবারও সোনার দামে বড় লাফ
ছবি: সংগৃহীত

দেশের বাজারে একদিনের ব্যবধানে ফের সোনার দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (৩ মার্চ) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সোনা ও রুপার নতুন দর ঘোষণা করেছে।

বিজ্ঞাপন

বাজুসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার থেকে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা। ২১ ক্যারেট সোনা বিক্রি হবে ২ লাখ ৬১ হাজার ৬৮২ টাকায়, ১৮ ক্যারেট ২ লাখ ২৪ হাজার ২৯৯ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৮৩ হাজার ৫৩৩ টাকায়।

এর আগে ২৮ ফেব্রুয়ারি রাতে সোনার দাম পুনর্নির্ধারণ করেছিল বাজুস। তখন ২২ ক্যারেট সোনার প্রতি ভরি মূল্য ছিল ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা। চলতি বছরে এখন পর্যন্ত সোনার দাম মোট ৩৫ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৩ বার বাড়ানো এবং ১২ বার কমানো হয়েছে।

বিজ্ঞাপন

একই সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত দরে ২২ ক্যারেট রুপা বিক্রি হবে ৭ হাজার ১৭৩ টাকায়, ২১ ক্যারেট ৬ হাজার ৮৮২ টাকায়, ১৮ ক্যারেট ৫ হাজার ৮৯০ টাকায় এবং সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ৪৩২ টাকায়। চলতি বছরে রুপার দাম ২১ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৪ বার বেড়েছে।

বাজুস জানিয়েছে, নির্ধারিত দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির হার পরিবর্তিত হতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD