Logo

এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ মার্চ, ২০২৬, ১৪:২৩
এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব
ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় কোম্পানি এলপি গ্যাস লিমিটেড ১২.৫ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়িয়ে ১,২৩৫ টাকা করার প্রস্তাব দিয়েছে। কোম্পানির আবেদনে উল্লেখ করা হয়েছে, বেসরকারি এলপিজির তুলনায় বর্তমান দাম কম থাকায় ক্রসফিলিং সমস্যা তৈরি হচ্ছে।

বিজ্ঞাপন

এ বিষয়টি নিশ্চিত করেছেন এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভুঁইয়া। তিনি জানিয়েছেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মূল্য নির্ধারণ কমিটির প্রস্তাবনা অনুযায়ী দাম বাড়ানোর আবেদন করা হয়েছে।

এর আগে ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর ১২.৫ কেজির এলপি গ্যাসের দাম ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ৯২৫ টাকা করার প্রস্তাব করা হয়েছিল। তখনও ক্রসফিলিং বন্ধ করার, ডিলার পর্যায়ের স্থানীয় পরিবহন ও অপারেশন খরচ বৃদ্ধি এবং অন্যান্য চার্জ বিবেচনায় দাম বাড়ানোর আবেদন করা হয়েছিল। তবে সেই প্রস্তাব বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) অনুমোদন দেয়নি।

বিজ্ঞাপন

এবারের প্রস্তাবও বিএনসি ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে, যা অনুমোদিত হলে গ্রাহকদের জন্য দাম পুনর্নির্ধারণ করা হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD