Logo

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকারদের গণপরিবহন ব্যবহারের নির্দেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ মার্চ, ২০২৬, ১৯:২৭
জ্বালানি সাশ্রয়ে ব্যাংকারদের গণপরিবহন ব্যবহারের নির্দেশ
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রভাব মোকাবিলায় জ্বালানি সাশ্রয়ে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে দেশের ব্যাংকগুলোকে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের ব্যবহার কমাতে বিভিন্ন সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার জারি করা এক নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বৈশ্বিক পরিস্থিতির কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন দেখা দেওয়ায় বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার কমিয়ে আনা জরুরি হয়ে পড়েছে। এ কারণে ব্যাংকগুলোর প্রধান কার্যালয়, শাখা, উপশাখা ও অন্যান্য অফিসে সাশ্রয়ী নীতি অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, অফিসে এয়ার কন্ডিশনারের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা যাবে না। একই সঙ্গে প্রয়োজন ছাড়া বৈদ্যুতিক বাতি, ফ্যান, এসি ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি চালু রাখা যাবে না।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, রাজধানীতে ব্যবহৃত ব্যক্তিগত গাড়ির একটি বড় অংশ ব্যাংকারদের। জ্বালানির ওপর চাপ কমাতে তাদের ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে কারপুল বা শেয়ারিং ব্যবস্থাও অনুসরণ করতে বলা হয়েছে।

সার্কুলারে আরও বলা হয়েছে, জ্বালানি তেলের ব্যবহার কমাতে অপ্রয়োজনীয় যাতায়াত যতটা সম্ভব সীমিত রাখতে হবে। পাশাপাশি ব্যাংক ভবনের আলোকসজ্জা ও প্রচারণামূলক ডিজিটাল বোর্ড ব্যবহারে নির্ধারিত সময়সূচি মেনে চলতে হবে এবং অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করতে হবে।

বিজ্ঞাপন

এ ছাড়া বিদ্যুৎচালিত জেনারেটর ব্যবহারের ক্ষেত্রেও জ্বালানি সাশ্রয়ের ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD