Logo

টানা তৃতীয় দিন দেশের বাজারে কমলো সোনার দাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ মার্চ, ২০২৬, ১৪:৩৫
টানা তৃতীয় দিন দেশের বাজারে কমলো সোনার দাম
ছবি: সংগৃহীত

দেশের বাজারে টানা তৃতীয় দিনের মতো সোনার দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা।

বিজ্ঞাপন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, ভরিতে ২ হাজার ৬৮৫ টাকা কমিয়ে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। শনিবার (১৩ মার্চ) সকাল ১০টা থেকে দেশের বাজারে এ মূল্য কার্যকর হয়েছে।

বাজুস সূত্রে জানা গেছে, স্থানীয় বাজারে তেজাবী বা পাকা সোনার দাম কমে যাওয়ার কারণে সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ২ হাজার ৫০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা। ১৮ ক্যারেট সোনার ভরিতে ২ হাজার ১৫৭ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির সোনার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নতুন দাম রাখা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামেও পরিবর্তন এসেছে। নতুন দরে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেট রুপার ভরি ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ৭৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবারও সোনার দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। সে সময় প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা। একই সঙ্গে প্রতি ভরি রুপার দাম ৩৯২ টাকা কমিয়ে ২২ ক্যারেট রুপার দাম রাখা হয়েছিল ৬ হাজার ৩৫৭ টাকা।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৪৩ বার সোনার দামের সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ বার দাম বাড়ানো হয়েছে এবং ১৭ বার কমানো হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD