দেশের বাজারে আবার কমল সোনার দাম

দেশের বাজারে একদিনের ব্যবধানে আবার কমেছে সোনার দাম। বৃহস্পতিবার প্রতি ভরি ৩ হাজার ৩২৪ টাকা কমানোর পর শুক্রবার আরও ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে।এর ফলে, দেশের বাজারে ২২ ক্যারেটের সোনার দাম এখন প্রতি ভরি ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ঈদ উৎসবের আমেজে বেড়েছে প্রবাসী আয়
শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমায় স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং ও প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছে।
বিজ্ঞাপন
নতুন দামের তালিকা অনুযায়ী: ২২ ক্যারেটের সোনা: ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা প্রতি ভরি; ২১ ক্যারেটের সোনা: ২ লাখ ৫২ হাজার ৮৭৫ টাকা প্রতি ভরি; ১৮ ক্যারেটের সোনা: ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা প্রতি ভরি; সনাতন পদ্ধতির সোনা: ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা প্রতি ভরি।
আরও পড়ুন: ঈদের আগে মুরগির দাম চড়া, কমেছে সবজির দাম
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে।
বিজ্ঞাপন
সাথে, সোনা ও রুপার অলংকার বিক্রির ক্ষেত্রে ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশও জুয়েলারি ব্যবসায়ীদের দেওয়া হয়েছে।








