দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত?

দেশের বাজারে আবারও সোনার দামে বড় ধরনের বৃদ্ধি এনেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করা হয়েছে, যা সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য উত্থান হিসেবে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন নির্ধারিত মূল্য একই দিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দর নির্ধারণ করা হয়েছে। এর প্রভাবেই সব ক্যাটাগরির সোনার দাম সমন্বয় করা হয়েছে।
আরও পড়ুন: জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ
বিজ্ঞাপন
নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম হবে, ২২ ক্যারেট: ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা, ২১ ক্যারেট: ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেট: ২ লাখ ২০ হাজার ২১৩ টাকা,সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।
এর আগে, গত ২৮ মার্চ বিকেলে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ৪ হাজার ৪৩৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।
তখন অন্যান্য ক্যাটাগরির দাম ছিল ২১ ক্যারেট: ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ১৮ ক্যারেট: ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা, সনাতন পদ্ধতি: ১ লাখ ৬০ হাজার ৮৪৭ টাকা। ওই দাম ২৮ মার্চ বিকেল ৪টা থেকে কার্যকর হয়েছিল।
বিজ্ঞাপন
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ৫০ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে- দাম বেড়েছে ২৯ বার ও দাম কমেছে ২১ বার।
আরও পড়ুন: আজকের মুদ্রা দর : ৩০ মার্চ ২০২৬
অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে, দাম বেড়েছিল ৬৪ বার, দাম কমেছিল ২৯ বার,রুপার দামও বাড়ল।
বিজ্ঞাপন
সোনার পাশাপাশি রুপার দামও বাড়িয়েছে বাজুস। এবার প্রতি ভরি ৩৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট রুপার দাম ৫ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন দামে প্রতি ভরি রুপার মূল্য হবে, ২২ ক্যারেট: ৫ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেট: ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট: ৪ হাজার ৬৬৬ টাকা, সনাতন পদ্ধতি: ৩ হাজার ৪৯৯ টাকা,রুপার দামেও ঘন ঘন সমন্বয়।
রুপার দামেও চলতি বছর ঘন ঘন সমন্বয় দেখা যাচ্ছে। এখন পর্যন্ত ৩০ দফা দাম পরিবর্তন করা হয়েছে, যার মধ্যে ১৭ বার দাম বেড়েছে এবং ১৩ বার কমেছে। অন্যদিকে, ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল—এর মধ্যে ১০ বার বৃদ্ধি এবং ৩ বার হ্রাস পেয়েছিল।
বিজ্ঞাপন








