Logo

ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল

profile picture
জেলা প্রতিনিধি
দিনাজপুর
৩১ মার্চ, ২০২৬, ১৩:৪৮
ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল
ছবি: সংগৃহীত

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার টন ডিজেল এসে পৌঁছেছে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে। এর ফলে চলতি মার্চ মাসে ভারত থেকে মোট ডিজেল আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ২২ হাজার টনে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টার দিকে সর্বশেষ এই চালানটি ডিপোতে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর পদ্মা ওয়েল পিএলসি রেলহেড ডিপোর ডেপুটি ম্যানেজার (অপারেশন) আহসান হাবিব চৌধুরী।

ডিপো সূত্রে জানা গেছে, গত শনিবার (২৮ মার্চ) সকাল ৭টায় ভারতের নুমালীগড় রিফাইনারিজ লিমিটেড থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল পরিবহন শুরু হয়। প্রায় ১৪৬ ঘণ্টা সময় নিয়ে এই জ্বালানি পার্বতীপুরে পৌঁছায়।

বিজ্ঞাপন

জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ধারাবাহিকভাবে ডিজেল আমদানি করছে সরকার। এর আগে, ১১ মার্চ প্রথম ধাপে ৫ হাজার টন ডিজেল দেশে আসে। এরপর দ্বিতীয় ও তৃতীয় ধাপে আরও ১০ হাজার টন আমদানি করা হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD