সারাবছর আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে: এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, আগামী অর্থবছর থেকে করদাতারা সারাবছর যে কোনো সময় রিটার্ন জমা দিতে পারবেন। তবে বছরের প্রথম প্রান্তিকে রিটার্ন জমা দিলে কর প্রণোদনার সুবিধাও থাকবে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩১ মার্চ) এনবিআরের প্রাক-বাজেট আলোচনায় অংশীজনদের সঙ্গে আলোচনায় তিনি এই তথ্য জানান।
চেয়ারম্যান বলেন, চলতি বছরে কর আদায়ের লক্ষ্য সর্বাধিক পূরণ হবে। যদিও বর্তমান কর অব্যাহতি বেশি হওয়ায় রাজস্ব আয় প্রত্যাশিত তুলনায় কম হয়েছে। আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এই অব্যাহতি কমানো হবে।
আরও পড়ুন: ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল
বিজ্ঞাপন
এনবিআর চেয়ারম্যান আরও বলেন, করের হার বৃদ্ধি না করেই করদাতার আওতা বাড়ানো হবে। ট্যাক্স লিকেজ বন্ধ করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সুশাসন নিশ্চিত করতে সৎ কর্মকর্তাদের উৎসাহিত করা হচ্ছে, পাশাপাশি গোয়েন্দা কার্যক্রম বেগবান করে কর ফাঁকিবাজদের চিহ্নিত করা হচ্ছে।
সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব এ সময় বিজ্ঞাপন আয়ের বিদ্যমান ১৫ শতাংশ উৎসে কর ও আগাম কর কমানো এবং নিউজপ্রিন্ট আমদানিতে বিদ্যমান ১৫ শতাংশ কর সম্পূর্ণ অব্যাহারের দাবি জানায়।
এ প্রস্তাবিত সুবিধার ফলে করদাতাদের জন্য রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়া আরও সহজ ও নমনীয় হবে, যা সার্বিকভাবে কর অনুগমন বৃদ্ধি এবং রাজস্ব সংগ্রহের লক্ষ্য পূরণে সহায়ক হবে।








