Logo

বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলবাহী দুটি জাহাজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম
৭ এপ্রিল, ২০২৬, ১৩:০৭
বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলবাহী দুটি জাহাজ
ছবি: সংগৃহীত

দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মালয়েশিয়া থেকে মোট ৫১ হাজার মেট্রিক টন অকটেন ও ফার্নেস অয়েল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে। বুধবার (৮ এপ্রিল) জাহাজ দুটি বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে।

বিজ্ঞাপন

মালয়েশিয়া থেকে প্রায় ২৬ হাজার টন পরিশোধিত অকটেন নিয়ে আসছে এমটি সেন্ট্রাল স্টার। একই দিনে, ২৫ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল নিয়ে আসছে এমটি ইস্টার্ন কুইন্স।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের সহকারী ব্যবস্থাপক (গণসংযোগ) ফারজিন হাসান মৌমিতা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এর আগে চট্টগ্রাম বন্দরে এলএনজি ও এলপিজি বহনকারী দুটি জাহাজও পৌঁছেছে। কুল ভয়েজার নাইজেরিয়া থেকে এলএনজি এবং গ্যাস জার্নি চীন থেকে এলপিজি নিয়ে এসেছে। শিগগিরই এসব জ্বালানি খালাস শুরু হবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, জাহাজ দুইটির শেষ পোর্ট ছিল যথাক্রমে নাইজেরিয়া ও চীন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD