Logo

দেশে সোনা ও রুপার দামে বড় পতন, ভরি কত?

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ এপ্রিল, ২০২৬, ১২:৪০
দেশে সোনা ও রুপার দামে বড় পতন, ভরি কত?
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও কমানো হলো সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন করে দাম সমন্বয়ের ঘোষণা দিয়েছে। এর ফলে বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে প্রতি ভরি সোনার দামে সর্বোচ্চ ৪ হাজার ৪৩২ টাকা পর্যন্ত কমানো হয়েছে।

বিজ্ঞাপন

নতুন দামে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি এখন বিক্রি হচ্ছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকায়, যা আগের দিন বুধবার (৮ এপ্রিল) ছিল ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে সোনার দামে উল্লেখযোগ্য হ্রাস পেয়েছে।

বৃহস্পতিবার সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমানো হয়েছে।

বিজ্ঞাপন

বেঁধে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।

বিজ্ঞাপন

সোনার দামের স‌ঙ্গে কমা‌নো হ‌য়ে‌ছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭১৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৫০০ টাকা।

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর থে‌কে বিশ্ব বাজারে সোনার দাম ঊর্ধ্বমুখি ছিল। এরপর মূল্য সমন্বয় দর ওঠানামা করতে থাকে।

বিজ্ঞাপন

এর আগে গত মাসের শেষ দিকে বিশ্ববাজারে সোনার দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় দেশের বাজারেও বড় ধরনের মূল্যবৃদ্ধি দেখা যায়। বিশেষ করে ২৯ জানুয়ারি এক দফায় ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়ানো হয়েছিল, যা দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ মূল্যবৃদ্ধি হিসেবে রেকর্ড গড়ে। তখন ২২ ক্যারেট সোনার ভরি দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায়, যা এখনো সর্বোচ্চ দামের রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

সাম্প্রতিক এই মূল্যহ্রাসে কিছুটা স্বস্তি ফিরলেও বাজার পরিস্থিতি এখনো পুরোপুরি স্থিতিশীল হয়নি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD