Logo

দেশের বাজারে আরও কমলো সোনার দাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ মে, ২০২৬, ১৩:৪৩
দেশের বাজারে আরও কমলো সোনার দাম
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। টানা তিন দফা সমন্বয়ের পর এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত কমানো হয়েছে। এতে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার টাকায়, যা আগের দিন ছিল ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।

বিজ্ঞাপন

বুধবার (২০ মে) সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করে। নতুন এই মূল্য সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, তেজাবি বা বিশুদ্ধ স্বর্ণের আন্তর্জাতিক বাজারে দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারেও সমন্বয় করা হয়েছে। এর ফলে দেশের বাজারে সোনার দামে এ পরিবর্তন এসেছে।

বিজ্ঞাপন

বেঁধে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৩ হাজার ৩৯টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।

সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৬৫৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৪১ টাকা।

বিজ্ঞাপন

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধেরশেুরুর পর থে‌কে বিশ্ব বাজারে সোনার দাম ঊর্ধ্বমুখি। এরপর মূল্য সমন্বয় দর উঠানামা করতে থাকে। বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, এখন আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে ৪ হাজার ৪৬৫ ডলারে এসেছে।

এর আগে চলতি বছরের ২৯ জানুয়ারি আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম এক পর্যায়ে ৫ হাজার ৫৫০ ডলারে উঠেছিল এবং ৩০ জানুয়ারি ছিল ৫ হাজার ২০০ ডলার। ওই সময় বিশ্ববাজারে দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারেও রেকর্ড পরিমাণ দাম বেড়েছিল।

বিজ্ঞাপন

অন্যদিকে গত মাসের শেষ দিকে এক দফায় প্রতি ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে বাজুস নতুন দর ঘোষণা করেছিল। তখন ২২ ক্যারেট সোনার দাম বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকায় পৌঁছায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ ছিল। ওই সময় এক ধাপে এত বড় অঙ্কে দাম বৃদ্ধি আর কখনো হয়নি বলে জানায় বাজার সংশ্লিষ্টরা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD