Logo

বাজার স্থিতিশীল রাখতে ২০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ মে, ২০২৬, ২০:৩১
বাজার স্থিতিশীল রাখতে ২০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার
ছবি: সংগৃহীত

দেশের বাজার স্থিতিশীল রাখতে ২০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এ জন্য মোট ব্যয় হবে প্রায় ১৬৮ কোটি ৪০ লাখ টাকা। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে স্থানীয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্রথম ধাপে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনা হবে। ঢাকার শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে প্রতি কেজি ৮৪ টাকা ৭৭ পয়সা দরে এ ডাল সংগ্রহ করা হবে। এতে মোট ব্যয় হবে ৮৪ কোটি ৭৭ লাখ টাকা।

এ ছাড়া আরও ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার পৃথক প্রস্তাবও অনুমোদন পেয়েছে। এই চালানে প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ৮৩ টাকা ৬৩ পয়সা।

বিজ্ঞাপন

এর মধ্যে ঢাকার মেসার্স মদিনা ট্রেডিং করপোরেশন থেকে ৫ হাজার মেট্রিক টন ডাল কেনা হবে, যার ব্যয় ৪১ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা। একই দরে রাজশাহীর মেসার্স বিসমিল্লাহ ডাল মিল থেকে বাকি ৫ হাজার মেট্রিক টন ডাল সংগ্রহ করা হবে। এ ক্ষেত্রেও ব্যয় হবে ৪১ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা।

সব মিলিয়ে ২০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনতে সরকারের মোট ব্যয় দাঁড়াবে প্রায় ১৬৮ কোটি ৪০ লাখ টাকা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD