দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট আসছে আজ

২০২৬–২৭ অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রণয়নের পরিকল্পনা করছে সরকার, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট হতে যাচ্ছে। নির্বাচিত নতুন সরকারের এটি হবে প্রথম বাজেট।
বিজ্ঞাপন
এর আগে অন্তর্বর্তী সরকার ২০২৫–২৬ অর্থবছরে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছিল, যা তার আগের বছরের তুলনায় প্রায় ৭ হাজার কোটি টাকা কম ছিল।
সংশ্লিষ্টদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলা এখন সরকারের বড় চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে বাজেটের আকারে। পাশাপাশি ভর্তুকি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং সুদ পরিশোধের ব্যয় ধারাবাহিকভাবে বাড়ছে।
আরও পড়ুন: আজকের মুদ্রার দর : ৭ জুন ২০২৬
বিজ্ঞাপন
এছাড়া সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো নতুনভাবে নির্ধারণ ও আংশিক বাস্তবায়নের পরিকল্পনাও বাজেটের ব্যয় বাড়ানোর অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।
এদিকে আজ রবিবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে। বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়।
আগামী বৃহস্পতিবার ২০২৬–২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।








