Logo

৬ দিনে দেশে রেমিট্যান্স এলো ৬৮ কোটি ৩৪ লাখ ডলার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ জুন, ২০২৬, ১৯:২৮
৬ দিনে দেশে রেমিট্যান্স এলো  ৬৮ কোটি ৩৪ লাখ ডলার
ছবি: সংগৃহীত

চলতি জুন মাসের প্রথম ছয় দিনে দেশে প্রবাসী আয়ের প্রবাহে এসেছে ৬৮ কোটি ৩৪ লাখ মার্কিন ডলার। গড়ে প্রতিদিন দেশে এসেছে প্রায় ১১ কোটি ৩৯ লাখ ডলার রেমিট্যান্স। রবিবার (৭ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি জানান, জুনের প্রথম ৬ দিনে মোট রেমিট্যান্স এসেছে ৬৮ কোটি ৩৩ লাখ ৭০ হাজার ডলার, যা গত বছরের একই সময়ে ছিল ৮৬ কোটি ২৫ লাখ ৯০ হাজার ডলার। অর্থাৎ বছর ব্যবধানে প্রবাসী আয়ে কিছুটা কমতি দেখা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ৬ জুন পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৩৪৪ কোটি ১ লাখ ৭০ হাজার ডলার, যা আগের বছরের তুলনায় ১৭ দশমিক ৮৮ শতাংশ বেশি।

বিজ্ঞাপন

এর আগে মে মাসে দেশে এসেছে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স, যা একক মাস হিসেবে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এপ্রিল মাসে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার এবং মার্চে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড।

চলতি বছরের ফেব্রুয়ারিতে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার। ডিসেম্বর মাসে রেমিট্যান্স ছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, আর নভেম্বরে আসে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।

বিজ্ঞাপন

এর আগে অক্টোবর ও সেপ্টেম্বরে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স আসে। আগস্ট ও জুলাইয়ে আসে যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২৪–২৫ অর্থবছরে প্রবাসীরা মোট ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD