Logo

দাম কমেছে জেট ফুয়েলের

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ জুন, ২০২৬, ১৭:১১
দাম কমেছে জেট ফুয়েলের
ছবি: সংগৃহীত

বিমানে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম আরও এক দফা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুন মাসের জন্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ধরনের ফ্লাইটে ব্যবহৃত জ্বালানির নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৭ জুন) এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন এই মূল্য ঘোষণা করে সংস্থাটি।

নতুন ঘোষণায় বলা হয়েছে, অভ্যন্তরীণ ফ্লাইটে ব্যবহৃত জেট ফুয়েলের প্রতি লিটারের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়েছে। ফলে লিটারপ্রতি মূল্য কমেছে ১৫ টাকা ৬৭ পয়সা।

বিজ্ঞাপন

এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম ১ দশমিক ০৮২৩ ডলার থেকে কমিয়ে শূন্য দশমিক ৯৮০৮ ডলার নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২৩ মে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৩৯ টাকা ৫৭ পয়সা কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

বিজ্ঞাপন

চলতি বছরের ৭ মে প্রতি লিটার জেট ফুয়েলের দাম অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য ২০৫ টাকা ৪৫ পয়সা এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ১ দশমিক ৩৩৮৫ ডলার নির্ধারণ করেছিল বিইআরসি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD