Logo

কমলো এলপি গ্যাসের দাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ জুলাই, ২০২৬, ১৫:৩৮
কমলো এলপি গ্যাসের দাম
ছবি: সংগৃহীত

ভোক্তা পর্যায়ে তরল পেট্রোলিয়াম গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি ওজনের একটি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৮৫ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ জুলাই) নতুন এ মূল্য ঘোষণা করে বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন। সংস্থাটি জানিয়েছে, ঘোষিত নতুন দাম বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

এছাড়া অটোগ্যাসের দাম ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

সবশেষ ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।এছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD