Logo

আজকের মুদ্রার দর : ১৫ জুলাই ২০২৬

profile picture
জনবাণী ডেস্ক
১৫ জুলাই, ২০২৬, ১৪:৩১
আজকের মুদ্রার দর : ১৫ জুলাই ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাণিজ্য ও বৈদেশিক লেনদেনের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মুদ্রাবাজারে বিভিন্ন বিদেশি মুদ্রার বিনিময় হারে নিয়মিত পরিবর্তন দেখা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত বাস্তবায়নের অংশ হিসেবে ধাপে ধাপে মার্কিন ডলারের মূল্য বাড়ানো এবং টাকার মান সমন্বয় করা হচ্ছে।

বিজ্ঞাপন

সম্প্রতি আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের গড় মূল্য ১৩ পয়সা এবং সর্বোচ্চ মূল্য ১৫ পয়সা পর্যন্ত বেড়েছে। এর প্রভাব গ্রাহক পর্যায়েও পড়েছে। ফলে ব্যাংকগুলো আমদানি খাতে সর্বোচ্চ ১২৩ টাকা ৯০ পয়সা দরে ডলার বিক্রি করছে, যা আগের সর্বোচ্চ ১২৩ টাকা ৭৫ পয়সা থেকে বেশি।

কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংক সূত্রে জানা গেছে, গত দুই সপ্তাহেরও বেশি সময় আন্তঃব্যাংক বাজারে ডলারের সর্বোচ্চ ও সর্বনিম্ন দর ১২২ টাকা ৮৫ পয়সায় স্থির ছিল। বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের তথ্য অনুযায়ী, বুধবার (১৫ জুলাই ২০২৬) বিভিন্ন বৈদেশিক মুদ্রার সর্বনিম্ন বিনিময় হার হলো—

মার্কিন ডলার (USD) : ১২৩.০০ টাকা

বিজ্ঞাপন

ইউরো (EUR) : ১৪০.৪৫ টাকা

ব্রিটিশ পাউন্ড (GBP) : ১৬৪.৬৮ টাকা

কানাডিয়ান ডলার (CAD) : ৮৭.৪৬ টাকা

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ান ডলার (AUD) : ৮৫.৭৮ টাকা

চাইনিজ ইয়েন : ১৮.১৫ টাকা

সিঙ্গাপুর ডলার (SGD) : ৯৫.২২ টাকা

বিজ্ঞাপন

ভারতীয় রুপি (INR) : ১.২৭ টাকা

মালয়েশিয়ান রিঙ্গিত (MYR) : ৩০.১৫ টাকা

সৌদি রিয়াল (SAR) : ৩২.৬৪ টাকা

বিজ্ঞাপন

কাতারি রিয়াল (QAR) : ৩৩.৭২ টাকা

কুয়েতি দিনার (KWD) : ৩৯৬.৬৬ টাকা

সংযুক্ত আরব আমিরাতের দিরহাম (AED) : ৩৩.৪৪ টাকা

বিজ্ঞাপন

মুদ্রার বিনিময় হার সময় ও ব্যাংকভেদে পরিবর্তিত হতে পারে। আর্থিক খাতের বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের নিবিড় তদারকি এবং রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক থাকায় খোলাবাজার ও ব্যাংকিং চ্যানেলের ডলারের দামের ব্যবধান আগের তুলনায় কমেছে। তবে আইএমএফের শর্ত অনুযায়ী বিনিময় হার সমন্বয়ের কারণে সাম্প্রতিক সময়ে ডলারের মূল্য কিছুটা বেড়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD