জুলাইয়ের ১২ দিনেই দেশে এলো ১৩২ কোটি ডলার রেমিট্যান্স

চলতি জুলাই মাসের প্রথম ১২ দিনে দেশে প্রবাসী আয় হিসেবে এসেছে ১৩২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এ হিসাবে প্রতিদিন গড়ে প্রায় ১১ কোটি ৪ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে। সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
বিজ্ঞাপন
তিনি বলেন, জুলাইয়ের প্রথম ১২ দিনে দেশে মোট ১৩২ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১০৭ কোটি ১০ লাখ ডলার। ফলে বছরের ব্যবধানে প্রবাসী আয়ের প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে।
এর আগে গত জুন মাসে দেশে আসে ২৮১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। মে মাসে আসে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে একক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। আর এপ্রিল মাসে রেমিট্যান্স আসে ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এরও আগে মার্চ মাসে দেশে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ হিসেবে রেকর্ড গড়ে। এছাড়া ফেব্রুয়ারিতে আসে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে আসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। গত বছরের ডিসেম্বরে রেমিট্যান্স ছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বরে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংকের মতে, রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে, বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে এবং আমদানি ব্যয় পরিশোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, প্রবাসীদের বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ পাঠাতে উৎসাহিত করতে নেওয়া বিভিন্ন উদ্যোগের ইতিবাচক প্রভাব পড়েছে। এর ফলেই রেমিট্যান্স প্রবাহে ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রয়েছে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।








