দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৫৮ বিলিয়ন ডলার

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৫৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ (ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল-৬) পদ্ধতি অনুযায়ী ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৯৪ বিলিয়ন ডলার। রবিবার (১২ জুলাই) বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করেছে।
বিজ্ঞাপন
এদিকে একই দিনে জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি বছরের ২৫ জুন পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল প্রায় ৩৬ দশমিক ০৮ বিলিয়ন মার্কিন ডলার। তিনি বলেন, সরকারের বৈদেশিক দায়-দেনা পরিশোধ এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে এই রিজার্ভ মূলত ব্যবহৃত হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অর্থমন্ত্রী আরও জানান, বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রাবাজারে পর্যাপ্ত তারল্য রয়েছে এবং ডলারের বিনিময় হারও স্থিতিশীল অবস্থায় আছে। ফলে সামগ্রিকভাবে বৈদেশিক মুদ্রাবাজারে কোনো অস্থিরতা নেই।
তিনি বলেন, আমদানি ঋণপত্র (এলসি) খোলা এবং অন্যান্য বৈদেশিক লেনদেন পরিচালনার ক্ষেত্রেও বর্তমানে উল্লেখযোগ্য কোনো ডলার সংকট নেই।








