Logo

দুই দিনে আরও বাড়ল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ জুলাই, ২০২৬, ২১:৪২
দুই দিনে আরও বাড়ল বৈদেশিক মুদ্রার রিজার্ভ
ছবি: সংগৃহীত

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট (গ্রস) রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭ হাজার ৬৫৮ দশমিক ৬৩ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাবপদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩৩ হাজার ১৩ দশমিক ১৯ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে, গত ৩০ জুন দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৭ হাজার ৫৬১ দশমিক ৮৯ মিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩২ হাজার ৯০০ দশমিক ৬৩ মিলিয়ন ডলার। ফলে মাত্র দুই দিনের ব্যবধানে রিজার্ভে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টরা জানান, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে মোট রিজার্ভ থেকে বিভিন্ন স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে নিট বা ব্যবহারযোগ্য রিজার্ভ নির্ধারণ করা হয়।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে, সদ্য সমাপ্ত অর্থবছরে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ রেকর্ড উচ্চতায় পৌঁছানোয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধারাবাহিকভাবে শক্তিশালী হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD