Logo

আজকের মুদ্রার দর : ১৩ জুলাই ২০২৬

profile picture
জনবাণী ডেস্ক
১৩ জুলাই, ২০২৬, ১৩:৪০
আজকের মুদ্রার দর : ১৩ জুলাই ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারে আবারও বেড়েছে মার্কিন ডলারের দাম। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত বাস্তবায়নের অংশ হিসেবে ধাপে ধাপে ডলারের বিনিময় হার সমন্বয়ের ধারাবাহিকতায় এ পরিবর্তন এসেছে।

বিজ্ঞাপন

ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, রোববার (১২ জুলাই) আন্তঃব্যাংক বাজারে ডলারের গড় মূল্য ১৩ পয়সা এবং সর্বোচ্চ মূল্য ১৫ পয়সা পর্যন্ত বেড়েছে। এর প্রভাব গ্রাহক পর্যায়েও পড়েছে। বর্তমানে আমদানি খাতে ব্যাংকগুলো সর্বোচ্চ ১২৩ টাকা ৯০ পয়সা দরে ডলার বিক্রি করছে, যা আগে ছিল ১২৩ টাকা ৭৫ পয়সা।

বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর তথ্য অনুযায়ী, সোমবার (১৩ জুলাই) বিভিন্ন বৈদেশিক মুদ্রার সর্বনিম্ন বিনিময় হার হলো—

মার্কিন ডলার: ১২৩ টাকা ০০ পয়সা

বিজ্ঞাপন

ইউরো: ১৪০ টাকা ৩৭ পয়সা

ব্রিটিশ পাউন্ড: ১৬৪ টাকা ৮৮ পয়সা

কানাডিয়ান ডলার: ৮৬ টাকা ৮৬ পয়সা

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ান ডলার: ৮৫ টাকা ৪৮ পয়সা

চীনা ইয়ুয়ান: ১৮ টাকা ১৩ পয়সা

সিঙ্গাপুর ডলার: ৯৫ টাকা ১৯ পয়সা

বিজ্ঞাপন

ভারতীয় রুপি: ১ টাকা ২৯ পয়সা

মালয়েশিয়ান রিঙ্গিত: ৩০ টাকা ৩২ পয়সা

সৌদি রিয়াল: ৩২ টাকা ৮৯ পয়সা

বিজ্ঞাপন

কাতারি রিয়াল: ৩৩ টাকা ৮১ পয়সা

কুয়েতি দিনার: ৩৯৯ টাকা ২৪ পয়সা

সংযুক্ত আরব আমিরাতের দিরহাম: ৩৩ টাকা ৬৮ পয়সা

বিজ্ঞাপন

তবে ব্যাংকভেদে ও সময়ভেদে এসব বিনিময় হারে কিছুটা পরিবর্তন হতে পারে।

অর্থনীতিবিদদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের কঠোর তদারকি এবং প্রবাসী আয় (রেমিট্যান্স) বৃদ্ধির কারণে খোলাবাজার ও ব্যাংকের ডলার দরের ব্যবধান আগের তুলনায় কমেছে। তবে আইএমএফের শর্ত অনুযায়ী বিনিময় হার সমন্বয়ের ফলে সাম্প্রতিক সময়ে ডলারের দাম কিছুটা বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, কয়েক দিন আগেও ডলারের সর্বনিম্ন দর ছিল ১২২ টাকা ৮৫ পয়সা। বর্তমানে তা বেড়ে ১২৩ টাকায় পৌঁছেছে। একই সঙ্গে সর্বোচ্চ দর ১২৩ টাকা ৮৫ পয়সা পর্যন্ত ওঠায় আমদানিকারক ও ব্যবসায়ীদের ব্যয়ও কিছুটা বেড়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD