নবম পে-স্কেলে শিক্ষাসহায়ক ভাতা পাবেন যেসব সরকারি কর্মচারী

সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে প্রকাশিত এই প্রজ্ঞাপনে শিক্ষাসহায়ক ভাতা ও টিফিন ভাতাসহ বিভিন্ন সুবিধার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
নির্ধারিত শর্ত পূরণ করলে সরকারি কর্মচারীরা সন্তানের জন্য মাসিক শিক্ষাসহায়ক ভাতা পাবেন। প্রত্যেক সন্তানের জন্য ৫০০ টাকা করে এ ভাতা দেওয়া হবে। তবে সর্বোচ্চ দুই সন্তানের জন্য মাসে মোট ১ হাজার টাকা পাওয়া যাবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বামী ও স্ত্রী দুজনই সরকারি কর্মচারী হলে সন্তানের সংখ্যা তাঁদের যেকোনো একজনের ক্ষেত্রে গণনা করে শিক্ষাসহায়ক ভাতার পরিমাণ নির্ধারণ করতে হবে। বয়সের সনদ দাখিলের শর্তে সন্তানের বয়স ২৩ বছর পর্যন্ত এ ভাতা পাওয়ার সুযোগ থাকবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
শিক্ষাসহায়ক ভাতা দেওয়ার ক্ষেত্রে অর্থ বিভাগের ২০১৫ সালের ১৪ অক্টোবরের চিঠি এবং ২০১৮ সালের ২৯ জানুয়ারির এসআরও অনুসরণ করতে হবে।
বিজ্ঞাপন
নতুন বেতন কার্যকর হবে ধাপে ধাপে
নতুন বেতনকাঠামো গত ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে। তবে বর্ধিত মূল বেতনের পুরো সুবিধা ধাপে ধাপে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ৫০ শতাংশ হারে পাবেন। এই অর্থ গত ৩০ জুন আহরিত বা প্রাপ্য বেতনের সঙ্গে যুক্ত হবে।
বিজ্ঞাপন
২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বর্ধিত মূল বেতনের ৭০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ৭৫ শতাংশ হারে পাবেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এরপর ২০২৭ সালের ১ জুলাই থেকে বেতনবৃদ্ধির শতভাগ কার্যকর হবে। নতুন কাঠামো ১ জুলাই থেকে কার্যকর হওয়ায় নির্ধারিত সময়ের বকেয়া বেতনও কর্মকর্তা-কর্মচারীরা পাবেন।
অন্যান্য ভাতা ও পেনশন সুবিধা
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন বেতনকাঠামোর অন্যান্য ভাতার সুবিধা পাওয়া শুরু করবেন। একই সময় পেনশনভোগীরাও নতুন কাঠামো অনুযায়ী নির্ধারিত সুবিধাগুলো পাবেন।
নতুন বেতনকাঠামোয় ১ম থেকে ১০ম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। আর ১১তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়বে। বিভিন্ন ভাতাও নতুন মূল বেতনের সঙ্গে সামঞ্জস্য রেখে আনুপাতিক হারে বাড়ানোর কথা রয়েছে।








