নতুন পে-স্কেলে দুঃসংবাদ পেলেন প্রাথমিক শিক্ষকরা

নতুন জাতীয় বেতনস্কেল কার্যকর হওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য প্রযোজ্য ১৫ শতাংশ বিশেষ সুবিধা বিলুপ্ত হয়েছে। নতুন বেতনস্কেল কার্যকর হওয়ার তারিখ ১ জুলাই ২০২৬ থেকে এই সুবিধা বাতিল হয়েছে বলে গণ্য হবে। ওই সময়ের মধ্যে পাওয়া বিশেষ সুবিধার অর্থ নতুন বেতনস্কেল অনুযায়ী প্রাপ্য বকেয়া অর্থের সঙ্গে সমন্বয় করা হবে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ জারি করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এতে বলা হয়েছে, জাতীয় বেতনস্কেল, ২০২৬ কার্যকর হওয়ার দিন থেকেই বিশেষ সুবিধা বিলুপ্ত হয়েছে বলে বিবেচিত হবে। ১ জুলাই থেকে আদেশ জারির তারিখ পর্যন্ত কর্মচারীরা যে বিশেষ সুবিধা পেয়েছেন, তা সংশ্লিষ্ট ধারায় প্রাপ্য বকেয়া অর্থের সঙ্গে সমন্বয় করতে হবে।
তবে প্রজ্ঞাপনে অবসরোত্তর ছুটিতে থাকা কর্মচারীদের জন্য বিশেষ বিধান রাখা হয়েছে। ১ জুলাই ২০২৬ তারিখে যারা অবসরোত্তর ছুটিতে ছিলেন, তারা ছুটি শেষ না হওয়া পর্যন্ত ৩০ জুন ২০২৬ তারিখে যে হারে বিশেষ সুবিধা পেতেন, সেই হারেই সুবিধা পাবেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৫টি। এসব বিদ্যালয়ে কর্মরত শিক্ষকের সংখ্যা ৩ লাখ ৬২ হাজার ৭০৯ জন। এর মধ্যে পুরুষ শিক্ষক ১ লাখ ২৭ হাজার ৩৯ জন এবং নারী শিক্ষক ২ লাখ ৩৫ হাজার ৬৭০ জন।
এদিকে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুপারিশপ্রাপ্ত আরও ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষক আগামী ১ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেওয়ার কথা রয়েছে।








