নতুন পে-স্কেলে কার বেতন কত হলো?

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
বিজ্ঞাপন
প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন বেতন কাঠামোর পুরো সুবিধা একবারে কার্যকর হচ্ছে না। ধাপে ধাপে বাড়তি মূল বেতন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নতুন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে।
চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন কাঠামোয় নির্ধারিত বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ পাবেন। একই সময়ে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা বাড়তি মূল বেতনের ৫০ শতাংশ পাবেন। এই অর্থ গত ৩০ জুন আহরিত বা প্রাপ্য বেতনের সঙ্গে যুক্ত হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত দ্বিতীয় ধাপে নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বাড়তি মূল বেতনের ৭০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ৭৫ শতাংশ পাবেন।
এরপর ২০২৭ সালের ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামোর বাড়তি মূল বেতনের শতভাগ কার্যকর হবে। যেহেতু নতুন বেতন কাঠামোর কার্যকারিতা ১ জুলাই ২০২৬ থেকে ধরা হয়েছে, তাই ওই সময় থেকে প্রাপ্য বকেয়া বেতনও কর্মকর্তা-কর্মচারীরা পাবেন।
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামোর আওতাভুক্ত অন্যান্য ভাতাও কার্যকর হবে। একইভাবে পেনশনভোগীরাও নতুন বেতন কাঠামোর নির্ধারিত সুবিধা পাবেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নতুন কাঠামোতে ১ম থেকে ১০ম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়বে। অন্যদিকে ১১তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছে।
মূল বেতনের পাশাপাশি বিভিন্ন ধরনের ভাতাও নতুন কাঠামো অনুযায়ী আনুপাতিক হারে বাড়বে। ফলে নতুন পে স্কেলের আর্থিক সুবিধা পর্যায়ক্রমে কার্যকর হয়ে ২০২৭ সালের জুলাই থেকে মূল বেতনের পূর্ণ বর্ধিত অংশ পাওয়া যাবে।








