Logo

নতুন কাঠামোয় মাসিক পেনশন সর্বনিম্ন ১৮ হাজার টাকা, সর্বোচ্চ কত?

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ সেপ্টেম্বর, ২০২৬, ২০:১২
নতুন কাঠামোয় মাসিক পেনশন সর্বনিম্ন ১৮ হাজার টাকা, সর্বোচ্চ কত?
ছবি: সংগৃহীত

নতুন বেতনকাঠামোয় অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশন পাঁচ ধাপে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে তুলনামূলক কম পেনশন পাওয়া পুরোনো পেনশনভোগীদের বৃদ্ধির হার বেশি হবে।

বিজ্ঞাপন

নতুন কাঠামোর প্রজ্ঞাপন অনুযায়ী, সর্বনিম্ন মাসিক পেনশন ১৮ হাজার টাকা এবং সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন বৃহস্পতিবার জারি হলেও শনিবার তা প্রকাশ করা হয়েছে। কাঠামোটি চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বর্তমানে যাঁরা মাসে ৯ হাজার টাকা বা তার কম নিট পেনশন পান, নতুন কাঠামোয় তাঁদের পেনশন ১০০ শতাংশ বাড়বে। অর্থাৎ ৯ হাজার টাকা পেনশন পাওয়া ব্যক্তি এখন ১৮ হাজার টাকা পাবেন।

পেনশন বাড়বে যেভাবে

বিজ্ঞাপন

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নিট পেনশনের পরিমাণ অনুযায়ী বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে— ৯ হাজার টাকা বা কম: ১০০ শতাংশ বৃদ্ধি, ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা: ৭৫ শতাংশ বৃদ্ধি, ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা: ৬৫ শতাংশ বৃদ্ধি, ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা: ৬০ শতাংশ বৃদ্ধি এবং ৪০ হাজার ১ টাকা বা বেশি: ৫৫ শতাংশ বৃদ্ধি।

ফলে বর্তমানে যেসব পেনশনভোগী মাসে ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশন পান, তাঁদের নতুন মাসিক পেনশন হবে ৭০ হাজার ২০০ টাকা।

২০৩০ সালের মধ্যে ‘এক গ্রেড এক পেনশন’

বিজ্ঞাপন

গত ৩১ আগস্ট মন্ত্রিসভা নতুন বেতনকাঠামোর প্রস্তাব অনুমোদন করে। বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সংবাদ সম্মেলনে জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী বর্তমান সরকার ‘এক গ্রেড এক পেনশন’ বা ‘ওয়ান র‍্যাঙ্ক ওয়ান পেনশন (ওআরওপি)’ পদ্ধতি চালুর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি জানান, সামরিক ও বেসামরিক—উভয় ক্ষেত্রেই একই সঙ্গে এই পদ্ধতি বাস্তবায়ন প্রয়োজন। তবে এটি চালু করতে বড় অঙ্কের অর্থের প্রয়োজন হবে।

এ ছাড়া বেসামরিক কর্মচারীদের ক্ষেত্রে ২০১৯ সালের আগের অবসর গ্রহণকারীদের প্রয়োজনীয় তথ্য না থাকায় পদ্ধতিটি ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে ‘এক গ্রেড এক পেনশন’ ব্যবস্থা বাস্তবায়নের কথা রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD