Logo

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া কত?

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ সেপ্টেম্বর, ২০২৬, ২০:০৬
নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া কত?
ছবি: সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপনে এলাকা ও গ্রেডভেদে বাড়িভাড়ার নতুন হার নির্ধারণ করেছে সরকার। অর্থ বিভাগ শনিবার ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

বিজ্ঞাপন

নতুন কাঠামো অনুযায়ী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় গ্রেড-২০-এর সর্বনিম্ন ধাপ থেকে গ্রেড-১৬-এর সর্বোচ্চ ধাপ পর্যন্ত চাকরিজীবীরা মূল বেতনের ৬০ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন। গ্রেড-১৫-এর সর্বনিম্ন ধাপ থেকে গ্রেড-১০-এর সর্বোচ্চ ধাপ পর্যন্ত এ হার ৫০ শতাংশ।

এ ছাড়া গ্রেড-৯-এর সর্বনিম্ন ধাপ থেকে গ্রেড-৫-এর সর্বোচ্চ ধাপ পর্যন্ত চাকরিজীবীদের বাড়িভাড়া হবে মূল বেতনের ৪৫ শতাংশ। গ্রেড-৪-এর সর্বনিম্ন ধাপ থেকে গ্রেড-১ ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা পাবেন মূল বেতনের ৪০ শতাংশ হারে বাড়িভাড়া।

১১ সিটি করপোরেশন ও দুই পৌর এলাকায় হার

বিজ্ঞাপন

খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর, ময়মনসিংহ ও বগুড়া সিটি করপোরেশন এবং সাভার ও কক্সবাজার পৌর এলাকায় বাড়িভাড়ার হার ঢাকার তুলনায় কম নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এসব এলাকায় গ্রেড-২০ থেকে গ্রেড-১৬ পর্যন্ত চাকরিজীবীরা মূল বেতনের ৫০ শতাংশ বাড়িভাড়া পাবেন। গ্রেড-১৫ থেকে গ্রেড-১০ পর্যন্ত এ হার ৪০ শতাংশ।

গ্রেড-৯ থেকে গ্রেড-৫ পর্যন্ত চাকরিজীবীরা পাবেন ৩৫ শতাংশ হারে বাড়িভাড়া। আর গ্রেড-৪ থেকে গ্রেড-১ ও তদূর্ধ্ব গ্রেডের ক্ষেত্রে বাড়িভাড়া নির্ধারণ করা হয়েছে মূল বেতনের ৩০ শতাংশ।

অন্যান্য এলাকায় বাড়িভাড়া

বিজ্ঞাপন

ঢাকা ও নির্ধারিত সিটি করপোরেশন-পৌর এলাকার বাইরে অন্যান্য এলাকায় গ্রেড-২০ থেকে গ্রেড-১৬ পর্যন্ত চাকরিজীবীরা মূল বেতনের ৪৫ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন।

গ্রেড-১৫ থেকে গ্রেড-১০ পর্যন্ত বাড়িভাড়ার হার হবে ৩৫ শতাংশ। গ্রেড-৯ থেকে গ্রেড-৫ পর্যন্ত ৩০ শতাংশ এবং গ্রেড-৪ থেকে গ্রেড-১ ও তদূর্ধ্ব গ্রেডের চাকরিজীবীরা পাবেন মূল বেতনের ২৫ শতাংশ হারে বাড়িভাড়া।

বর্তমানে যে হারে বাড়িভাড়া দেওয়া হয়

বিজ্ঞাপন

বর্তমান কাঠামোতে ঢাকা সিটি করপোরেশন এলাকায় মূল বেতন ৯ হাজার ৭০০ টাকা পর্যন্ত হলে ৬৫ শতাংশ হারে, তবে ন্যূনতম ৫ হাজার ৬০০ টাকা বাড়িভাড়া দেওয়া হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

৯ হাজার ৭০১ টাকা থেকে ১৬ হাজার টাকা পর্যন্ত মূল বেতনে বাড়িভাড়ার হার ৬০ শতাংশ, তবে ন্যূনতম ৬ হাজার ৪০০ টাকা। ১৬ হাজার ১ টাকা থেকে ৩৫ হাজার ৫০০ টাকা পর্যন্ত মূল বেতনের ক্ষেত্রে ৫৫ শতাংশ হারে, তবে ন্যূনতম ৯ হাজার ৬০০ টাকা বাড়িভাড়া পাওয়া যায়।

আর মূল বেতন ৩৫ হাজার ৫০১ টাকার বেশি হলে ঢাকা সিটি করপোরেশন এলাকায় বাড়িভাড়া ৫০ শতাংশ, তবে ন্যূনতম ১৯ হাজার ৫০০ টাকা নির্ধারিত রয়েছে।

ঢাকার বাইরে অন্যান্য এলাকার ক্ষেত্রে বর্তমানে বাড়িভাড়ার হার ও ন্যূনতম অর্থের পরিমাণ আলাদা। নতুন প্রজ্ঞাপনে এলাকা ও গ্রেডভেদে বাড়িভাড়ার হার নতুন করে নির্ধারণ করা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD