নবম পে-স্কেলে বৈশাখী ভাতা কমে কত হলো?

নবম জাতীয় পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বৈশাখী ভাতার হার কমানো হয়েছে। নতুন বেতনকাঠামোতে বাংলা নববর্ষ ভাতা মূল বেতনের ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ আগের তুলনায় বৈশাখী ভাতা ৫ শতাংশ কমেছে।
বিজ্ঞাপন
শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে। গেজেটে তারিখ ১৭ সেপ্টেম্বর উল্লেখ করা হলেও এটি প্রকাশ করা হয়েছে ১৯ সেপ্টেম্বর। প্রজ্ঞাপনটি ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে জারি করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব কর্মচারী আহরিত মূল বেতনের ১৫ শতাংশ হারে বাংলা নববর্ষ ভাতা পাবেন। একই সঙ্গে মাসিক নিট পেনশন গ্রহণকারী অবসরভোগী এবং আজীবন পেনশন গ্রহণকারী অবসরভোগীরাও এ ভাতা পাবেন। মূল পেনশনভোগীর প্রাপ্ত নিট পেনশনকে ভিত্তি ধরে ভাতার পরিমাণ নির্ধারণ করা হবে।
নতুন বেতন কার্যকরের ধাপে ধাপে
বিজ্ঞাপন
নতুন বেতনকাঠামো গত ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে। তবে বর্ধিত মূল বেতনের পুরো সুবিধা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন কাঠামোয় বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ৫০ শতাংশ হারে পাবেন। এই অর্থ গত ৩০ জুন আহরিত বা প্রাপ্য বেতনের সঙ্গে যুক্ত হবে।
২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বর্ধিত মূল বেতনের ৭০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ৭৫ শতাংশ হারে পাবেন। এরপর ২০২৭ সালের ১ জুলাই থেকে বেতন বৃদ্ধির শতভাগ কার্যকর হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
নতুন কাঠামো ১ জুলাই থেকে কার্যকর হওয়ায় নির্ধারিত সময়ের বকেয়া বেতনও কর্মকর্তা-কর্মচারীরা পাবেন।
অন্যান্য ভাতা ও পেনশন সুবিধা
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন বেতনকাঠামোর অন্যান্য ভাতা পাওয়া শুরু করবেন। একইভাবে পেনশনভোগীরাও নতুন কাঠামো অনুযায়ী নির্ধারিত সব সুবিধা পাবেন।
বিজ্ঞাপন
নতুন বেতনকাঠামোয় ১ম থেকে ১০ম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। আর ১১তম থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়বে। এর সঙ্গে বিভিন্ন ভাতাও আনুপাতিক হারে পরিবর্তিত হবে।








