মন্ত্রিপরিষদ সচিবসহ শীর্ষ কর্মকর্তাদের বেতন বেড়ে কত হলো?

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ বিভাগ জারি করা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এ বিভিন্ন পদ ও গ্রেডের নতুন মূল বেতন নির্ধারণ করা হয়েছে। এর আওতায় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সিনিয়র সচিব ও সমমর্যাদার কর্মকর্তাদের বেতনও পুনর্নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞাপন
নতুন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের গ্রেডভেদে প্রারম্ভিক মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। গ্রেড-১ থেকে ১১ পর্যন্ত মূল বেতন দ্বিগুণ করা হয়েছে। আর গ্রেড-১২ থেকে ২০ পর্যন্ত বেতন বেড়েছে ১১৫ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত।
শীর্ষ কর্মকর্তাদের নতুন বেতন
প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও সমমর্যাদার কর্মকর্তাদের নির্ধারিত মূল বেতন ১ লাখ ৭২ হাজার টাকা। আগে এই বেতন ছিল ৮৬ হাজার টাকা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
অন্যদিকে সিনিয়র সচিব ও সমমর্যাদার কর্মকর্তাদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার টাকা। আগে তারা ৮২ হাজার টাকা মূল বেতন পেতেন।
বিজ্ঞাপন
২০ গ্রেডে নতুন মূল বেতন
নতুন বেতনকাঠামোয় গ্রেড-১ থেকে গ্রেড-২০ পর্যন্ত প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে এভাবে— গ্রেড-১: ৭৮ হাজার থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা, গ্রেড-২: ৬৬ হাজার থেকে বেড়ে ১ লাখ ৩২ হাজার টাকা, গ্রেড-৩: ৫৬ হাজার ৫০০ থেকে বেড়ে ১ লাখ ১৩ হাজার টাকা, গ্রেড-৪: ৫০ হাজার থেকে বেড়ে ১ লাখ টাকা, গ্রেড-৫: ৪৩ হাজার থেকে বেড়ে ৮৬ হাজার টাকা, গ্রেড-৬: ৩৫ হাজার ৫০০ থেকে বেড়ে ৭১ হাজার টাকা, গ্রেড-৭: ২৯ হাজার থেকে বেড়ে ৫৮ হাজার টাকা, গ্রেড-৮: ২৩ হাজার থেকে বেড়ে ৪৬ হাজার টাকা, গ্রেড-৯: ২২ হাজার থেকে বেড়ে ৪৪ হাজার টাকা, গ্রেড-১০: ১৬ হাজার থেকে বেড়ে ৩২ হাজার টাকা এবং গ্রেড-১১: ১২ হাজার ৫০০ থেকে বেড়ে ২৫ হাজার টাকা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
গ্রেড-১২ থেকে ২০ পর্যন্ত নতুন বেতন নির্ধারণ করা হয়েছে— গ্রেড-১২: ১১ হাজার ৩০০ থেকে বেড়ে ২৪ হাজার ৩০০ টাকা, গ্রেড-১৩: ১১ হাজার থেকে বেড়ে ২৪ হাজার টাকা, গ্রেড-১৪: ১০ হাজার ২০০ থেকে বেড়ে ২৩ হাজার ৫০০ টাকা, গ্রেড-১৫: ৯ হাজার ৭০০ থেকে বেড়ে ২২ হাজার ৮০০ টাকা, গ্রেড-১৬: ৯ হাজার ৩০০ থেকে বেড়ে ২১ হাজার ৯০০ টাকা, গ্রেড-১৭: ৯ হাজার থেকে বেড়ে ২১ হাজার ৪০০ টাকা, গ্রেড-১৮: ৮ হাজার ৮০০ থেকে বেড়ে ২১ হাজার টাকা, গ্রেড-১৯: ৮ হাজার ৫০০ থেকে বেড়ে ২০ হাজার ৫০০ টাকা এবং গ্রেড-২০: ৮ হাজার ২৫০ থেকে বেড়ে ২০ হাজার টাকা।
নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২০টি গ্রেডের প্রারম্ভিক মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে।








