Logo

আজকের মুদ্রার দর : ২৭ জুলাই ২০২৬

profile picture
জনবাণী ডেস্ক
২৭ জুলাই, ২০২৬, ১৩:৩৮
আজকের মুদ্রার দর : ২৭ জুলাই ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য ও আর্থিক লেনদেনের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে বৈদেশিক মুদ্রার বিনিময় হারেও নিয়মিত পরিবর্তন দেখা যাচ্ছে। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির প্রভাব এবং আন্তর্জাতিক লেনদেনের চাহিদা বিবেচনায় বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে টাকার মান ওঠানামা করছে।

বিজ্ঞাপন

বাজারে বৈদেশিক মুদ্রার সরবরাহ স্বাভাবিক থাকলেও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত বাস্তবায়নের অংশ হিসেবে ধাপে ধাপে ডলারের বিনিময় হার বাড়ানো এবং টাকার মান সমন্বয় করা হচ্ছে। এর ধারাবাহিকতায় চলতি মাসে আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা বাজারে মার্কিন ডলারের গড় দাম প্রায় ১ টাকা বৃদ্ধি পেয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর তথ্য অনুযায়ী, গত মাসে আন্তঃব্যাংক বাজারে ডলারের সর্বোচ্চ ও সর্বনিম্ন মূল্য ১২২ টাকা ৮৫ পয়সায় স্থিতিশীল ছিল। বর্তমানে ডলারের সর্বোচ্চ বিনিময় হার দাঁড়িয়েছে ১২৩ টাকা ৮২ পয়সায়।

বাংলাদেশ ব্যাংক এবং দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের তথ্যের ভিত্তিতে আজকের (২৭ জুলাই ২০২৬) সর্বনিম্ন বৈদেশিক মুদ্রা বিনিময় হার নিচে দেওয়া হলো—

বিজ্ঞাপন

মুদ্রার নাম — বাংলাদেশি টাকা

ইউএস ডলার : ১২৩ টাকা ৮২ পয়সা

ইউরো : ১৪০ টাকা ৭১ পয়সা

বিজ্ঞাপন

পাউন্ড : ১৬৪ টাকা ৮৭ পয়সা

কানাডিয়ান ডলার : ৮৭ টাকা ৮০ পয়সা

অস্ট্রেলিয়ান ডলার : ৮৬ টাকা ৩৯ পয়সা

বিজ্ঞাপন

চাইনিজ ইয়েন : ১৮ টাকা ২৮ পয়সা

সিঙ্গাপুরি ডলার : ৯৫ টাকা ৮৭ পয়সা

ভারতীয় রুপি : ১ টাকা ২৮ পয়সা

বিজ্ঞাপন

মালয়েশিয়ান রিঙ্গিত : ৩০ টাকা ১৪ পয়সা

সৌদি রিয়াল : ৩২ টাকা ৮৬ পয়সা

কাতারি রিয়াল : ৩৩ টাকা ৯৯ পয়সা

বিজ্ঞাপন

কুয়েতি দিনার : ৩৯৭ টাকা ১১ পয়সা

সংযুক্ত আরব আমিরাতের দিরহাম : ৩৩ টাকা ৫৩ পয়সা

মুদ্রার বিনিময় হার সময় ও বাজার পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত হতে পারে। আর্থিক খাত-সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নজরদারি এবং প্রবাসী আয় (রেমিট্যান্স) প্রবাহ ইতিবাচক থাকায় খোলাবাজার ও অফিশিয়াল বিনিময় হারের ব্যবধান আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে আইএমএফের শর্ত বাস্তবায়নের অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে ডলারের দামে কিছুটা ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরুতে ডলারের সর্বনিম্ন বিনিময় হার ছিল ১২২ টাকা ৮৫ পয়সা। বর্তমানে তা বেড়ে ১২৩ টাকা ৮২ পয়সায় পৌঁছেছে, যা আমদানিকারক ও ব্যবসায়ীদের জন্য অতিরিক্ত ব্যয়ের চাপ তৈরি করছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD