Logo

২৫ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার কোটি টাকার বেশি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ জুলাই, ২০২৬, ১৮:৪০
২৫ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার কোটি টাকার বেশি
ছবি: সংগৃহীত

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ২৫ দিনে দেশে বৈধ পথে এসেছে ২ দশমিক ২৯৯ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৮ হাজার ৪৭ কোটি ৮০ লাখ টাকা।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ থেকে ২৫ জুলাই পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ২২৯ কোটি ৯০ লাখ (২ দশমিক ২৯৯ বিলিয়ন) মার্কিন ডলার। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৯০ কোটি ৭০ লাখ ডলার। সেই তুলনায় এবার ৩৯ কোটি ২০ লাখ ডলার বেশি এসেছে, যা প্রায় ২০ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধির সমান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি মাসের প্রথম পাঁচ দিনে দেশে আসে ৫৬ কোটি ৭০ লাখ ডলার। এরপর ধারাবাহিকভাবে প্রবাসী আয় বাড়তে থাকে। মাসের ২১তম দিনে মোট রেমিট্যান্স দাঁড়ায় ২০৯ কোটি ৫০ লাখ ডলারে, যা ২৫ দিনে বেড়ে ২২৯ কোটি ৯০ লাখ ডলারে পৌঁছেছে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টরা মনে করছেন, ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের বিভিন্ন উদ্যোগ এবং প্রণোদনার কারণে প্রবাসী আয়ের ইতিবাচক ধারা বজায় রয়েছে।

এই প্রবাহ অব্যাহত থাকলে চলতি জুলাই মাসে মোট রেমিট্যান্স ৩ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করতে পারে বলে আশা করা হচ্ছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে এবং আমদানি ব্যয় পরিশোধ ও বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD