Logo

আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ আগস্ট, ২০২৬, ১৫:২৩
আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’
ছবি: সংগৃহীত

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী ৪ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’। দেশের অটোমোবাইল খাতে নতুন সম্ভাবনা তৈরি এবং ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আইসিসিবির পুষ্পাঞ্জলি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের গাড়ি ও মোটরসাইকেল খাতের বিভিন্ন ব্র্যান্ড, ডিলার, আর্থিক প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

‘সুপার সেল কার বাজারে’ ক্রেতারা নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি-মোটরসাইকেল কেনাবেচার পাশাপাশি বিভিন্ন আর্থিক ও আনুষঙ্গিক সেবা সম্পর্কে তথ্য জানতে পারবেন। একই জায়গায় বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের যানবাহন দেখার এবং তুলনা করার সুযোগও থাকবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আয়োজকরা জানান, দেশে অটোমোবাইলের বাজার দ্রুত সম্প্রসারিত হলেও ক্রেতা ও বিক্রেতাদের জন্য নিয়মিত, সুশৃঙ্খল ও নির্ভরযোগ্য একটি মার্কেটপ্লেসের প্রয়োজন রয়েছে। নতুন এই আয়োজন সেই ঘাটতি পূরণে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

তাদের মতে, অটোমোবাইল খাতে ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে একটি আধুনিক ও নিয়মিত মার্কেটপ্লেসের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। প্রতি শুক্রবারের এই আয়োজন সেই চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখতে পারে।

এ আয়োজনে বিভিন্ন গাড়ি ও মোটরসাইকেল ব্র্যান্ড, ডিলারশিপ, আর্থিক প্রতিষ্ঠান এবং অটোমোবাইল-সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠান অংশ নেবে। পাশাপাশি ব্যক্তিমালিকানাধীন নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি এবং মোটরসাইকেল বিশেষ ছাড়ে কেনাবেচার সুযোগ থাকবে।

বিজ্ঞাপন

আয়োজকদের ভাষ্য, একই ছাদের নিচে ক্রেতা-বিক্রেতা ও আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করার ফলে যানবাহন কেনাবেচার প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর হবে। এতে সম্ভাব্য ক্রেতাদের কাছে সরাসরি পৌঁছানোর সুযোগ পাবেন বিক্রেতারাও।

সংবাদ সম্মেলনে অটোমোবাইল খাতের বিশেষজ্ঞ এবং কার ও বাইক কমিউনিটির প্রতিনিধিরা এ উদ্যোগের প্রশংসা করেন। তাদের মতে, নিয়মিত এমন আয়োজন হলে ক্রেতা ও বিক্রেতার মধ্যে যোগাযোগ বাড়ার পাশাপাশি দেশের অটোমোবাইল বাজার আরও গতিশীল হতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD