দেশের বাজারে আবারও কমলো সোনার দাম

দেশের বাজারে সোনার দাম আরও কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম সর্বোচ্চ প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা পর্যন্ত কমেছে।
বিজ্ঞাপন
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সংশোধিত এই মূল্য কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আন্তর্জাতিক ও স্থানীয় বাজার পরিস্থিতি পর্যালোচনা করে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। আগের দিন এই মানের সোনার দাম ছিল ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা। অর্থাৎ এক ভরিতে দাম কমেছে ৪ হাজার ৩৭৪ টাকা।
বিজ্ঞাপন
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।
কমেছে রুপার দামও
সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমানো হয়েছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ১৬ টাকা।
বিজ্ঞাপন
২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৭৮২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৪ হাজার ৮২ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার নতুন দাম ৩ হাজার ৯১ টাকা।
নতুন এই মূল্য তালিকা অনুযায়ী বুধবার সকাল ১০টা থেকেই দেশের বাজারে সোনা ও রুপা বিক্রি হচ্ছে।








