Logo

সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৬
সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
ছবি: সংগৃহীত

দেশে নিম্নস্তরের বা কমদামি সিগারেটের দাম আবারও বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ১০ শলাকা নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এই স্তরে দাম বেড়েছে ৩ টাকা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নতুন মূল্য নির্ধারণের বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে নিম্নস্তরের সিগারেটের দাম পরিবর্তন করা হলেও অন্য স্তরগুলোর মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে। ফলে মধ্যম স্তরের প্রতি ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ৯২ টাকা, উচ্চ স্তরের ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের ২১০ টাকা বা তদূর্ধ্ব বহাল থাকছে।

এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সব স্তরের সিগারেটের দাম বাড়ানো হয়েছিল। তখন নিম্নস্তরের প্রতি ১০ শলাকার প্যাকেটের দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা করা হয়। নতুন সিদ্ধান্তে এর সঙ্গে আরও ৩ টাকা যোগ হওয়ায় এই স্তরের দাম এখন ৬৫ টাকা হলো।

আরও পড়ুন

বিজ্ঞাপন

একই বাজেটে মধ্যম স্তরের সিগারেটের দাম ৮০ টাকা থেকে বাড়িয়ে ৯২ টাকা, উচ্চ স্তরের ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং অতি-উচ্চ বা প্রিমিয়াম স্তরের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ২১০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

নতুন প্রজ্ঞাপনের ফলে চলতি অর্থবছরের বাজেটে নির্ধারিত অন্য স্তরগুলোর দাম অপরিবর্তিত থাকলেও নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্যে আবারও পরিবর্তন এলো। সম্প্রতি নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদনের পর এই প্রজ্ঞাপন জারি করা হলো।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD