Logo

নতুন দামে কোন সিগারেটে গুনতে হবে কত টাকা?

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৩৫
নতুন দামে কোন সিগারেটে গুনতে হবে কত টাকা?
ছবি: সংগৃহীত

দেশের বাজারে নিম্নস্তরের সিগারেটের দাম আবারও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ১০ শলাকা নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা করা হয়েছে। তবে মধ্যম, উচ্চ ও প্রিমিয়াম স্তরের সিগারেটের দাম অপরিবর্তিত রয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৭ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে সংস্থাটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব স্বাক্ষর করেছেন।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, নিম্নস্তরের প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬৫ টাকা। অর্থাৎ এই স্তরে প্রতি ১০ শলাকায় আগের দামের তুলনায় ৩ টাকা বাড়ল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অন্যদিকে মধ্যম স্তরের প্রতি ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ৯২ টাকা, উচ্চ স্তরের ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের ২১০ টাকা ও তদূর্ধ্ব রাখা হয়েছে।

কোন স্তরের সিগারেট কত

বিজ্ঞাপন

নতুন নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্য হলো— নিম্নস্তর: প্রতি ১০ শলাকা ৬৫ টাকা, মধ্যম স্তর: প্রতি ১০ শলাকা ৯২ টাকা, উচ্চ স্তর: প্রতি ১০ শলাকা ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তর: প্রতি ১০ শলাকা ২১০ টাকা ও তদূর্ধ্ব।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণার সময়ও সিগারেটের বিভিন্ন স্তরে দাম বাড়ানো হয়েছিল। তখন নিম্নস্তরের প্রতি ১০ শলাকার দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

একই সময়ে মধ্যম স্তরের দাম ৮০ টাকা থেকে ৯২ টাকা, উচ্চ স্তরের ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের ১৮৫ টাকা থেকে ২১০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এরপর নিম্নস্তরের সিগারেটের দাম আরও বাড়ানোর প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের ধারাবাহিকতায় এবার প্রজ্ঞাপন জারি করল এনবিআর।

বিজ্ঞাপন

ফলে নতুন সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর নিম্নস্তরের প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য হবে ৬৫ টাকা। তবে মধ্যম, উচ্চ ও প্রিমিয়াম স্তরের ক্ষেত্রে আগের নির্ধারিত মূল্যই বহাল থাকবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD