আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপার গহনা

দেশের বাজারে বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকায়। একই সময়ে ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা।
বিজ্ঞাপন
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত এই দাম গত ১২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। নতুন করে দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এ দরেই দেশের বাজারে সোনা ও রুপার গহনা বিক্রি হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বাজুসের নির্ধারিত দর অনুযায়ী, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকায়।
অন্যদিকে, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৬ টাকা। ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৪ হাজার ৭৮২ টাকা এবং ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৮২ টাকা দরে বিক্রি হচ্ছে।
বিজ্ঞাপন
এ ছাড়া সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরির দাম ৩ হাজার ৯১ টাকা।








