বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ, বাড়ছে রুপা-প্ল্যাটিনামেরও

আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সোনার দাম। মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফা বৃদ্ধি এবং ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর আশঙ্কার মধ্যে বাজারে কিছুটা অস্থিরতা থাকলেও শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বর্ণের দর বেড়েছে।
বিজ্ঞাপন
বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৩ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ০ দশমিক ৬ শতাংশ বেড়ে ৪ হাজার ৩০৪ দশমিক ৭১ ডলারে দাঁড়ায়। একই সময়ে মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৪০ ডলারে পৌঁছায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
জেফ্রিজের মালিকানাধীন ট্রাডু ডটকমের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক নিকোস জাবোরাস বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, মার্কিন-ইরান চুক্তির সম্ভাবনায় তেলের দাম কমায় শুক্রবার স্বর্ণের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে ফেডের উচ্চ সুদের হার এবং বন্ডের বাড়তি মুনাফার কারণে সোনা ধরে রাখার সুযোগ-ব্যয় বেড়ে যাওয়ায় মূল্যবান ধাতুটি সাপ্তাহিক হিসাবে দরপতনের দিকে রয়েছে।
এর আগে গত সপ্তাহে ফেডারেল রিজার্ভ সুদের হার ০ দশমিক ২৫ শতাংশ বাড়িয়েছে। পাশাপাশি ভবিষ্যতে আরও সুদের হার বৃদ্ধির ইঙ্গিতও দেওয়া হয়েছে।
সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বাজারসংশ্লিষ্টরা অক্টোবরে সুদের হার বাড়ার সম্ভাবনা ৭১ শতাংশ এবং ডিসেম্বরে ৯৫ শতাংশ ধরে হিসাব করছেন।
বিজ্ঞাপন
সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষিত সম্পদ হিসেবে সোনাকে বিবেচনা করা হয়। তবে সুদের হার বাড়লে বিনিয়োগকারীদের কাছে সুদ বা মুনাফা প্রদানকারী সম্পদ তুলনামূলক আকর্ষণীয় হয়ে ওঠে। এতে স্বর্ণের চাহিদায় চাপ তৈরি হতে পারে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
শুধু সোনাই নয়, শুক্রবার অন্যান্য মূল্যবান ধাতুর দামেও পরিবর্তন দেখা গেছে। রুপার দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৪ দশমিক ৯০ ডলারে এবং প্ল্যাটিনামের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৭৬৭ দশমিক ৫৫ ডলারে উঠেছে। তবে প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ২৬৫ দশমিক ০৩ ডলারে নেমেছে।
এদিকে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বর্তমানে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা নির্ধারিত রয়েছে।








