বিশ্ববাজারে তেলের দাম কমলে দেশেও কমবে: জ্বালানি প্রতিমন্ত্রী

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলে দেশের বাজারেও তা সমন্বয়ের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার যশোর জেনারেল হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
জ্বালানি তেলের দাম নিয়ে সরকারের বর্তমান অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এই মুহূর্তে দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য কমলে তার সুফল দেশের জনগণকে দেওয়ার চেষ্টা করবে সরকার।
তিনি বলেন, বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেশের বাজারে জ্বালানি তেলের দাম সমন্বয়ের উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে মূল্য কমার প্রভাব দেশের ভোক্তারাও যাতে পান, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে দেশে গ্যাস সরবরাহ নিয়ে সাময়িক যে সমস্যা তৈরি হয়েছিল, সেটিও কেটে গেছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। বর্তমানে গ্যাস সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে দাবি করেন তিনি।
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রী বলেন, গ্যাসের যে সাময়িক সংকট ছিল, তা এখন আর নেই। দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।
তিনি আরও জানান, জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার। আন্তর্জাতিক বাজারের দামের পরিবর্তন এবং দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।








