ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসা করা উচিত: পুলিশ

রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ককটেল বিস্ফোরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দেওয়া বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ প্রতিরোধ-দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া।
বিজ্ঞাপন
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশ মিডিয়া সেন্টারে আয়োজিত ‘বিস্ফোরক দ্রব্য ও মুখোশ উদ্ধার সংক্রান্ত’ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা এবং এসব বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর দেওয়া বক্তব্য নিয়ে জানতে চাইলে পুলিশ কর্মকর্তা বলেন, তার কাছে মনে হয়েছে, নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত।
তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় তাকে (নাসীরুদ্দীন পাটওয়ারী) জিজ্ঞাসাবাদ করা উচিত।’
বিজ্ঞাপন
রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা নিয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত ও উদ্ধার কার্যক্রমের মধ্যেই নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের বিষয়ে এই মন্তব্য করলেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার।








