জাতিসংঘের ফটোসেশন নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট পাটওয়ারীর

জাতিসংঘের ফটোসেশন নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘জাতিসংঘের ফটোসেশন দেখে মনে হচ্ছে—রাষ্ট্রপতি মুহাম্মদ ইউনূস, প্রধানমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্রমন্ত্রী তারেক রহমান! বিশেষ দ্রষ্টব্য: ইহা একটি ব্যঙ্গাত্মক পোস্ট।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্টে উল্লেখ করা তিন ব্যক্তির মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে যুক্ত রয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে ভাষণ দেওয়ার কথা রয়েছে।
নাসীরুদ্দীন পাটওয়ারী তার পোস্টের শেষেই এটিকে ‘ব্যঙ্গাত্মক পোস্ট’ হিসেবে উল্লেখ করেছেন।









