Logo

ইউপি নির্বাচনের প্রতীকগুলো রুচিবোধের সঙ্গে কোনো সম্পর্কই নেই

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:১৭
ইউপি নির্বাচনের প্রতীকগুলো রুচিবোধের সঙ্গে কোনো সম্পর্কই নেই
নাসীরুদ্দীন পাটওয়ারী | ফাইল ছবি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রতীক নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ২৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, ‘ইউপি নির্বাচনের প্রতীকগুলো দেখলে মনে হয়, বাংলার মানুষ, সংস্কৃতি আর রুচিবোধের সঙ্গে এর কোনো সম্পর্কই নেই! প্রতীকে নেই নান্দনিকতা, নেই সৃজনশীলতা, নেই সময়ের সঙ্গে তাল মেলানোর কোনো চেষ্টা। যেন বছরের পর বছর একই জায়গায় পড়ে থাকা এক জীর্ণ মানসিকতার প্রতিচ্ছবি।’

তিনি আরও লিখেছেন, ‘বাংলার মানুষ বদলেছে, সমাজ বদলেছে, মানুষের রুচি বদলেছে, শুধু নির্বাচনের প্রতীকগুলোই যেন বদলাতে ভুলে গেছে। এটা শুধু প্রতীকের সমস্যা নয়; এটা আমাদের প্রাতিষ্ঠানিক সৃজনশীলতার দেউলিয়াত্বেরও প্রতিচ্ছবি।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

ইউপি নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের বিধিমালায় সম্প্রতি বিভিন্ন পরিবর্তন আনার খবর প্রকাশিত হয়েছে। সংশোধিত কাঠামোতে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের পরিবর্তে নির্দলীয় প্রতীকে ভোট আয়োজনের প্রস্তুতির কথা জানানো হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD