Logo

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৪৮ জন গ্রেপ্তার, মামলা হয়েছে ৫১টি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৪০
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৪৮ জন গ্রেপ্তার, মামলা হয়েছে ৫১টি
ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। অভিযানের ঘটনায় ৫১টি মামলা দায়ের করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩১ জন, লালবাগে ৪৪ জন, ওয়ারীতে ৫৪ জন, মতিঝিলে ৭৫ জন, তেজগাঁওয়ে ৯৬ জন, মিরপুরে ৯২ জন, গুলশানে ৪৬ জন এবং উত্তরা বিভাগে ৯৩ জন রয়েছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া গোয়েন্দা বিভাগ থেকে ১৬ জন এবং সিটিটিসি বিভাগ থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

অভিযানকালে ৩৬ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১৭ হাজার ৩৪৫টি ইয়াবা ও ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একটি মোটরসাইকেল ও ১০টি মোবাইল ফোন জব্দ করা হয়। একই অভিযানে একজন ভিকটিমকেও উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে এসব মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD