গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া আ. লীগ নেতা গ্রেফতার

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে মিজানুর রহমান রিপন শেখকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের নেতা। এ ছাড়া একটি ধর্ষণ মামলায়ও তিনি অভিযোগপত্রভুক্ত আসামি বলে জানা গেছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত ১১ সেপ্টেম্বর গুলশানে আওয়ামী লীগের ওই ঝটিকা মিছিলের ঘটনায় ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছিল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
জানা গেছে, রিপনের বিরুদ্ধে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে রাজধানীর হাজারীবাগ থানায় একটি ধর্ষণ মামলা হয়। পরে তদন্ত শেষে তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়।
সূত্র জানায়, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের নেতা ফারুক খান গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। তবে তার নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কাশিয়ানীসহ বিভিন্ন স্থানে তার রাজনৈতিক বলয়ের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়নি। এসব কর্মকাণ্ড সমন্বয়ে রিপন শেখের ভূমিকা রয়েছে বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া রাজধানীর নয়াপল্টনে রিপন শেখের মালিকানাধীন একটি ডিজিটাল প্রিন্টিং প্রেস রয়েছে বলে জানা গেছে। সেখানে আওয়ামী লীগের ব্যানার, লিফলেটসহ বিভিন্ন প্রচারসামগ্রী তৈরি করা হতো। পরে এসব সামগ্রী দেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে গোপালগঞ্জ ও কাশিয়ানীতে পাঠানো হতো বলে সূত্রের দাবি।
বিজ্ঞাপন
রিপন শেখের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও তার রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে পুলিশ তদন্ত করছে।








